রাত গভীর হয় কুমোর পাড়াতে নির্জনতা নেমে আসে
তখন ঝিঁঝি পোকারা মেতে ওঠে পরম আনন্দে সুর তোলে ,
হেমন্তের এক ফালি চাঁদ ডুবতে বসেছে ধান পাতার মতো হয়ে
উত্তরের শীতল বাতাসে রাতে পাখি ঝাপটাতে ঝাপটাতে গিয়ে বসে মগ ডালে।
ষড়োশীর মন চমকে ওঠে কোন এক বিদঘুটে প্রতিচ্ছবিতে
আড়মোড় দিয়ে ফসলের ঘুম ভাঙ্গে কার্তিকের শিশির ঝরা ভোরে
সূর্যের আলোয় চিকচিক করে নাচে শিশির কণা
রাতের খোলস ছেড়ে সজ্জনের খাপ পড়ে ।
দিনরাত্রির খেলা চলে হৈমন্তিক বেলা ভরে
ফসলের খেতে জোড়া শালিকের ঝগড়া করে পেখম মেলে
মৌমাছিরা দল বেঁধে ছুটে চলে অজানা পথে, যদিও ফিরে আসার তাড়া নেই।

0 Comments