সাবস্ক্রাইব করুন

শুভ হোক নতুন বছর




 কি চাইবো তোমার কাছে নতুন বছর

বেশি কিছু চাইতে যে আজ লজ্জা করে
শরীর মনের স্বাস্থ্যটুকু রেখো ভালো
সবার প্রাণে শান্তি- খুশি দিও ভ'রে।

লেখাপড়ায় সফল হয়েও বেকার যারা
পরিবারের একচিলতে আাশাপ্রদীপ
দিও তাদের সোনালি দিন, খুশির খবর
গড়তে দেশ তারাও আসুক সদলবলে।

অন্ধকারের মুখগুলো সব যাক গুঁড়িয়ে
গর্জে উঠুক সত্য-ন্যায়ের অমোঘ  বাণী
বজ্র নামুক বিভেদকামীর শিরোস্ত্রাণে
প্রীতির মন্ত্রে নন্দীত হোক বিশ্ববাসী।

দেশগুলো সব যুদ্ধ ভুলে বন্ধু হোক
লক্ষ মানুষ কাঁদছে দেখো দারিদ্রতে
পরিমিত চাওয়া - পাওয়ায় আমরা বাঁচি
মানবজাতি,বসুমাতা আলিঙ্গনে।

এসো সবাই ছন্দে বাঁচি অঙ্গীকারে
আকাশ নিচে একটাই তো মানবজীবন
পথদিশারী বোধের সূর্য দেখাক পথ
সমন্বয়ের রাখি পরুক বিশ্ববাসী।

বৈরিতা সব যাক মুছে যাক নতুন ভোরে
নতুন বছর চিহ্নিত হোক ' ভালোবাসার'
এসো আমরা মিলনমন্ত্রে বিশ্ব গড়ি
পূণ্যমাটি, দেশ আমাদের স্বর্গসমান।

Post a Comment

0 Comments